সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগকে সাথে নিয়ে মোঃসেলিমের নৌকার মনোনয়ন জমা

 

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়ায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে সাতকানিয়া সদর থেকে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও- সাবেক সফল ছাত্রনেতা মোঃসেলিম সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি, পৌর মেয়র মোঃজোবায়েরসহ এবং সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ এলাকার স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে চেয়ারম্যান পদের মনোনয়ন জমা করেন।

আজ ১২ই জানুয়ারী(বুধবার)সাতকানিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা দেন।

জানাযায়-সাতকানিয়ার সদর ইউনিয়নে চেয়ারম্যান না হয়েও সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের বদান্যতায় ব্যাপক উন্নয়ন করেন এবং এলাকাবাসীকে সাথে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি অবলম্বন করে আসছিলেন, এজন্য এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন এই উপজেলা আওয়ামীগনেতা।

করোনারক্রান্তিকালে এবং পুরো সাতকানিয়ায় যখন বন্যায় প্লাবিত হয়েছিলো তখন জননেত্রী শেখহাসিনার পক্ষে সর্বস্তরের জনতার পাশে দাঁড়িয়েছিলেন।

এবং পুরো সাতকানিয়া সদর ইউনিয়নকে বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলাদেশ বিনির্মানে অক্লান্ত পরিশ্রম করেছেন।

 

আজ মনোনয়ন জমাদান কালে তিনি বলেন-মহান রাব্বুল আলামীন যদি আমাকে আগামী ৭ই ফেব্রুয়ারী কামিয়াব করেন আমি অতীতের ন্যায় আমার সব কিছু দিয়েই মডেল সদর ইউনিয়ন সাজাবো ইনশাআল্লাহ
আশাকরি সরকারের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে আমাকে জনগন অবশ্যই মূল্যায়িত করবেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.