সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ২

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার শেখ মুজিব সড়কে সাংবাদিক পরিচয়ে মদের বারে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- শফিউল আওয়াল শাউন (২৬) ও কামরুল হাসান (৪৫)।

বুধবার (১২ জানুয়ারি) রাতে চট্টগ্রাম ইন্টারন্যাশনালে এ ঘটনা ঘটেছে।

শাওন নিজেকে ‘উচ্চকণ্ঠ’ ও কামরুল নিজেকে ‘দৈনিক চৌকস’ পত্রিকার সাংবাদিক পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, চট্টগ্রাম ইন্টারন্যাশনালে কামরুল ও শাওন সাংবাদিক পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ-সুবিধা ও চাঁদা দাবি করত।

বুধবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে বিভিন্ন কাস্টমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, কর্মচারীরা থামানোর চেষ্টা করলে তাদের কিল, ঘুষি দিতে থাকে। টেবিল থেকে গ্লাস নিয়ে ছুড়ে মারে। তিনটি গ্লাস ভেঙে যায়। ২ লাখ টাকা চাঁদা দাবি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেফতার করে।

মন্তব্য করুন

Your email address will not be published.