চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় মো. রাজিব (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রাজিব একই এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে বাটা গলিতে এ ঘটনা ঘটে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া এক যুবকের মরদেহ সকালে উদ্ধার করা হয়েছিল। মরদেহ ময়নাতদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছিল। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করার হয়েছে। থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.