বাঁশখালী পৌরসভা নির্বাচন : বিপুল ভোটে বিজয়ী তোফাইল বিন হোসাইনী

মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট তোফাইল বিন হোসাইন ১৪ হাজার ৩ শত ৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রবিবার বাঁশখালী পৌরসভার নির্বাচন এই প্রথম (ইভিএম)’র মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

পৌরসভা নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বাঁশখালী পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৯ শত ৮০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৯৪ ও মহিলা ভোটার ১২ হাজার ৮ শত ৮৬ জন।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬ হাজার ৯ শত ৮০ জন ভোটারের মধ্যে ১৫ হাজার ৭ শত ২৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ পৌরসভা নির্বাচনে ৫৮.৯২ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.