সাতকানিয়ায় পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের নির্বাচনের পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারেক (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে শিশুতলা রাজঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাজির পাড়া এলাকার মো. বাবুলের ছেলে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় তারেক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতকানিয়ার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.