সাতকানিয়ায় নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

সাতকানিয়া উপজেলার ধর্মপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধর্মপুর ইউনিয়নের কুণ্ডুকুল এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়ায় প্রার্থীর মধ্যে নির্বাচনী সহিংসতায় একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার পরিদর্শক (ওসি) তদন্ত সুজন কুমার দে।

তিনি বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর অসুস্থ হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.