স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
কক্সবাজারের নবগঠিত উপজেলার ঈদগাঁওর চান্দেরঘোনায় দুইটি বসতবাড়ীতে অগ্নিকান্ড সং গঠিত হয়েছে। এতেই প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা।
৬ই ফ্রেরুয়ারী রাত আনুমানিক দুইটায় ঈদগাঁও ইউনিয়নে চান্দেরঘোনা কাটামোরা নামক স্থানে দুইভাই প্রবাসী সাদ্দাম ও আবুল হোসনের বাড়ী তে অগ্নিকান্ড ঘটেছে। গরুর গোয়ালঘরে মশা নিধনের জন্য আগুনের সূত্রপাত থেকে এঘটনা ঘটতে পারে বলে সাবেক মেম্বার সূত্রে জানা যায়।
আগুন ধরার কিছুক্ষন পরপরেই প্রাক্তন মেম্বার সেলিম উল্লাহ সিরাজী নেতৃত্বে স্থানীয় লোকজন এবং রামু ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রনে এনেছে।
সাবেক মেম্বারের সাথে কথা হলে তিনি জানান, দুই বাড়ীতে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়। এতে প্রায় ১৪/১৫ লক্ষাধিক টাকার মালামালের ক্ষয় ক্ষতি হতে পারে
সচেতন মহল জানান,ঈদগাঁও উপজেলা ঘোষণা হওয়ার পরেও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন না হওয়ায় অগ্নিকান্ডের মত ঘটনা দ্রুত সময়ে নিয় ন্ত্রনে আনা সম্ভব হচ্ছেনা। যার ফলে অগ্নিকান্ডে ঘরবাড়ী,জিনিসপত্রের ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছে।