ঈদগাঁওর গোয়ালঘর থেকে দুটি মহিষ চুরি

স্টাফ রিপোর্টার,ঈদগাঁও

 

ঈদগাঁওর গরুবাজারের গোয়ালঘর থেকে দুইটি মহিষ চুরি হওয়ার খবর পাওয়া গেছে।

৬ই ফ্রেরুয়ারী রাত আনুমানিক তিনটার দিকে ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গরুবাজারের গোয়ালঘর থেকে জালালাবাদ সওদাগরপাড়া ব্যবসায়ী মো: নুরুল হুদার দুইটি মহিষ চুরি করে নিয়ে যায়। যার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা হতে পারে। মহিষ চুরি হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুজি পরেও না পেয়ে হতাশ হয়ে পড়েছেন মালিক।

নুরুল হুদার সাথে কথা হলে-মহিষ চুরির বিষয়ে তিনি সিসি ক্যামরায় পর্যবেক্ষন করছেন বলেও জানালেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বৃহত্তর ঈদগাঁওর নানা পয়েন্টে চোর সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠে। প্রতিনিয়ন কোন না কোন স্থানেই চুরির মত হীন কর্মকান্ড সংগঠিত হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.