উচ্চ আদালতের নির্দেশে পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছেন আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী মুহাম্মদ কায়েছ। ওই রিটের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই ইউনিয়নের নির্বাচনের সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য রাখার আদেশ দিয়েছেন। আমরা আদালতের সেই আদেশের কপি হাতে পেয়েছি। যার কারণে উচ্চ আদালতের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়রম্যানের শপথ গ্রহণ স্থগিত করা হয়েছে।
গত বছরের ২৬ ডিসেম্বর চতুর্থ দফায় পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নসহ ১৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।