গুঁড়িয়ে দিলো রেলের জায়গায় অবৈধ দোকান

চট্টগ্রামের এনায়েত বাজার বাটালি রোডে রেলওয়ের জায়গায় গড়ে তোলা অবৈধ ১৬টি সেমিপাকা দোকান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ২২ মালিকের ১৬টি দোকান ভেঙে দেওয়া হয়। অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান, রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের সার্ভেয়ার মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

মো. মাহবুবুল করিম বলেন, দীর্ঘদিন ধরে বাটালি রোডের ৭৬৫ নম্বর বাসার সামনে ২২ দখলদার অবৈধ স্থাপনা তুলে বসবাস করে আসছিল। পুলিশের ২৬ জন, আরএনবির ১৫ জন সদস্য অভিযানে সহায়তা করেন। যেখানে অবৈধ স্থাপনা আছে, সেখানে অভিযান অব্যাহত থাকবে।

এ উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ২৬ জন ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ১৫ জন সদস্য।

মন্তব্য করুন

Your email address will not be published.