ফৌজদার হাট বিট কাম চেক স্টেশনের নেতৃত্বে সেগুন কাঠ বোঝাই ট্রাক আটক

চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন -

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

চট্টগ্রাম উত্তর বনবিভাগের আওতাধীন ফৌজদার হাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মো:আশরাফুল আলমের নেতৃত্বে সেগুন গোলকাঠ বোঝাই একটি ট্রাক আটকও জব্দ করা হয়।

২০শে সেপ্টেম্বর(রবিবার) রাত ৮টার দিকে চেক স্টেশন সংলগ্ন কদমরসুল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গোল সেগুন কাঠ পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে কাঠ বোঝাই ট্রাকটি আটক করা হয়।

বিট ও কাম চেক স্টেশন কর্মকর্তা আশরাফুল আলমের নেতৃত্বে স্টেশনের একটি চৌকস টীম এই অভিযানে নেতৃত্ব দেন।

ফৌজদার হাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা আশরাফুল আলম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গোল সেগুন কাঠবাহী ট্রাকটি আটক করে আমরা জব্দ দেখিয়েছি।
এবং এই বিষয়ে বন আইনে যথাযথ মামলা দায়ের করেছি।তিনি আরো বলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অভিযানে অংশগ্রহনকারী সকলকে ধন্যবাদ জানিয়ে এরকম অভিযান অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.