চট্টগ্রামের সাতকানিয়া থানায় নতুন ওসি আলী‌মের যোগদান

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

চট্টগ্রামের সাতকানিয়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আবদুল আলীম যোগদান ক‌রেছন।

গতকাল ১৮ সে‌প্টেম্বর ২০২৬ শুক্রুবার সন্ধ্যায় তি‌নি সাতকা‌নিয়া থানায় যোগদান ক‌রে‌ছেন। এসময় সাতকা‌নিয়া থানায় কর্মরত কর্মকর্তা কর্মচা‌রিবৃন্দ তা‌কে বরণ ক‌রে নেন।

চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয় থেকে গত ১৬ সে‌প্টেম্বর ২০২৬ তা‌রি‌খে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবদুল আলীম ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলায় যোগদান করেন। তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ পদে বদলি/পদায়ন করা হয়েছে।

এর আগে ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর স্বাক্ষরিত পৃথক আদেশে সাতকানিয়া থানার তৎকালীন ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশে বদলি করা হয়। ওই আদেশে বদলির কারণ হিসেবে ‘জনস্বার্থ’ উল্লেখ করা হয়েছিল এবং ২২ সেপ্টেম্বরের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিতে বলা হয়।

নতুন ওসি মোহাম্মদ আবদুল আলী‌মের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সাতকানিয়া থানার নেতৃত্বে পরিবর্তন এলো। তার দায়িত্ব গ্রহণের সময় থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এ অবস্থায় নতুন ওসির কাছে স্থানীয়দের প্রত্যাশা, আইনের নিরপেক্ষ প্রয়োগ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কার্যকর অভিযান এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে সাতকানিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা।

মন্তব্য করুন

Your email address will not be published.