বাঁশখালীতে অগ্নিকান্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

 

মুহাম্মদ মিজান বিন তাহের,
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় নিদু বালা দাশ (৬২) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় উপজেলার পৌরসভাস্থ ৪নং ওয়ার্ড়ের উঃ বণিক পাড়ার বুড়ি পুকুর পাড় এলাকার স্থানীয় সাবেক জলদীর ইউপি সদস্য গোপাল ধর (গোপাল মেম্বার) এর মালিকানাধীন ভাড়া বাসায়
এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭-৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন, বাঁশখালী পৌরসভার নব নির্বাচিত মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন ও কাউন্সিলর মোঃ আরিফ মাঈনুদ্দীন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।

এ বিষয়ে বাড়ি মালিক গোপাল মেম্বার বলেন, আমি আমাদের এলাকার স্থানীয়
চন্দন নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ বছরের জন্য জায়গা টি লিজ নিয়ে টিনের ছাউনি যুক্ত বাসা নির্মাণ করে ২ টি পরিবারকে বাসা গুলো ভাড়া দিয়। ১ টি তে সুমন দাশ ও অপর একটি তে মধন দে
কে ভাড়া দিয়। আমার বাসা গুলোর পাশে অপর আরেকটি শান্তি রাণী ধরের মালিকানাধীন ভাড়া বাসায় নমিতা দাশ নামের একজনকে ভাড়া থাকেন। বৃহস্পতিবার রাতে আমার ভাড়া বাসা গুলোতে কে বা কারা ঘরের বাইরে দরজায় শিকল লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। মূহুর্তের মধ্যে আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন টিম লিডার নুরুল বশর বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছান। আমাদের ফায়ার টিম আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে ৩টি বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৪-৫ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে তিনি ধারণা করেন।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। কিভাবে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে এখন ও বলা যাচ্ছে না। তদন্ত পূর্বক বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

 

মুহাম্মদ মিজান বিন তাহের
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি
০১৮২৪৯৬৪২৬৭/০১৭৩৪৯৭২৪৪৭
তাং ১১.০২.২০২২ ইং

মন্তব্য করুন

Your email address will not be published.