পীরগঞ্জে শীতবস্ত্র বিতরণ

 ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় দের শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (শুয়েটার) বিতরণ করেছে রাজধানীর আই আর্ণ বিডি নামে একটি সংগঠন। শনিবার সকালে পৌর শহরের পীরগঞ্জ আজাদ স্পোটিং ক্লাবের শহিদ স্মৃতি মঞ্চে শিশু ও নারী, পুরুষের মাঝে বিতরণ করা হয় এসব শীতবস্ত্র । অনুষ্ঠানে আজাদ স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আই আর্ণ বিডি ‘র’ প্রোগ্রাম ডিরেক্টর ওয়াসি মাহমুদ মনি, কো অর্ডিনেটর রাইসোনা আলম, পীরগঞ্জ আজাদ স্পোটিং ক্লাবের সহ সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন কে রানা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন প্রমুখ । শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

Your email address will not be published.