রং করার সময় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ভবনে রং করার সময় বহুতল ভবন থেকে পড়ে আনোয়ার হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে সোয়া ১০টার দিকে খুলশী থানার ৮ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আনোয়ার হোসেন বায়েজিদ থানাধীন অক্সিজেন ওয়াপদা গেইট এলাকার এনাম সাহেবের কলোনির মৃত কালা চান মিয়ার ছেলে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ভবনের তিনতলায় রং করার সময় দড়ি ছিঁড়ে পড়ে গুরুতর আহত হয় আনোয়ার। পরে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.