হালদায় অভিযানে আড়াই হাজার মিটার জাল জব্দ

হালদা নদীতে অভিযান পরিচালনা করে আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ। শনিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদা নদীর মাঝি পাড়া, মদুনাঘাট এলাকা থেকে নৌ থানা পুলিশের এসআই আশরাফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আশরাফুল আলম বলেন, গভীর রাত থেকে সকাল পর্যন্ত হালদা নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে দুটি আড়াই হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.