মহেশখালীতে বসতবাড়ীতে আগুন, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি !

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 

মহেশখালী উপজেলার পৌরসভাস্থ সিকদার পাড়া জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসার) পাশে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে ৫টি পরিবারের ঘরের আসবাবপত্র, স্বর্ণালাংকার ও বিভিন্ন দামী প্রয়োজনীয় প্রচুর জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয় প্রায় ৫লক্ষ টাকার মতো।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই মাদ্রাসার ছাত্ররা ও গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করার আধা ঘন্টা পরে তারা উপস্থিত হয়। অথচ অগ্নিকান্ডের স্থান থেকে ফায়ার সার্ভিস স্টেশন ৮ মিনিটের পথ। এসময় তারা আরও বলেন, মাদ্রাসার ছাত্ররা না এলে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যেত ফায়ার সার্ভিস টিমের এমন অলসতা মেনে নেওয়ার মতো নয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারী (রবিবার) রাত অনুমানিক ৮টার দিকে মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা সিকদার পাড়ার মক্কা প্রবাসী মাওঃ আবদুল গফুরের বাড়িতে বৈদ্যুতিক সার্কিট সর্ট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে ঘরের চারদিকে। স্থানীয় জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসার) ছাত্ররা এবং স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান মহেশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুবক্কর ছিদ্দিক। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগীতার আশ্বাস দেন।

মন্তব্য করুন

Your email address will not be published.