লোহাগাড়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর প্রতিকৃতি পরিদর্শন করলেন এমপির প্রতিনিধিগণ

সাতকানিয়া প্রতিনিধি:

৮ই মার্চ ( মঙ্গলবার) বিকালে উপজেলা পরিষদের প্রাঙ্গণে নির্মাণাধীন বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও লোহাগাড়া শাহপীর সড়ক পরিদর্শন করলেন সাংসদ নদভীর প্রতিনিধিগণ। এসময় লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু,সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন. ম সেলিম চৌধুরী,কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য আনোয়ার হোসেন,পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, চরম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন, লোহাগড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান মিজান,দেলোয়ার হোসেন বেলাল, মোহাম্মদ আলমগীর,বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজর সভাপতি মোহাম্মদ আরিফ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.