কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈদগাঁও উপজেলা কমিটি গঠিত

ঈদগাঁও প্রতিনিধি:

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈদগাঁও উপজেলা কমিটি গঠিত হয়। শরীফ ফার্মেসীর শাহনেওয়াজ চৌধুরী মিন্টুকে সভাপতি আল- আমিন ফার্মেসীর রফিকুর রহমান রফিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। ১২ই মার্চ সকাল দশটায় ঈদগাঁও বাজারস্থ অফিসে প্রায় অর্ধ শতাধিক সদস্যের উপস্থিতি তে এই কমিটি গঠন করা হয় বলেও জানা যায়। কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন,সহ-সভাপতি নাহার মেডিকোর জিয়াউল করিম, আরফাত ফার্মেসীর আব্দুর রশিদ, উর্মি এন্টারপ্রাইজের এহেসানুল হক, সহ সাধারণ সম্পাদক ফরাজী মেডিকেল স্টোরের হুমায়ুন কবির, আলম মেডিকেল হলের ছালামত উল্লাহ রাজন,জামান মেডিকোর জিল্লুল এহেছান ভুলু,কোষাধ্যক্ষ বাবু অজিত কুমার দে (রাজ রানী ফার্মেসী), সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা ফরাজী (ঈদগাহ ফার্মেসী), প্রচার সম্পাদক ছোলাইমান (ছালেহীন মেডিকো)। সদস্যতে ছৈয়দ ফার্মেসির মোহাম্মদ আবু ছৈয়দ, আরফাত মেডিকোর বজলুর রহিম, আল-হেরামের মোহাম্মদ সোহাইল, হাজী ফার্মেসীর আনছারুল করিম, তারেক মেডিকোর তারেকুল ইসলাম সোহেল, মৌলানা ফার্মেসীর শাহা আলম,ছিদ্দিক মেডিকো রফিকুল ইসলাম,এন,আলম ফার্মেসীর নুরুল আলম,ভাই ভাই ফার্মেসী শওকত ওসমান এবং অভি ফার্মেসীর অভিষেক ইসলাম। সভাপতি শাহনেওয়াজ মিন্টুর সাথে কথা হলে তিনি জানান, জেলা শাখার আওতাধীন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈদগাঁও উপজেলার কমিটি চার বছরের জন্য গঠিত হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.