উখিয়ায় পাঁচ বছরের শিশু অপহরণ, ‘রোহিঙ্গা যুবক আটক’

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় শিশু অপহরণ করে ‘রোহিঙ্গা ক্যাম্পে’ নিয়ে যাওয়ার সময়। স্থানীয়’দের হাতে এক রোহিঙ্গা যুবক আটক হয়। রবিবার (১৩-মার্চ) দুপুর ১২’টার সময় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মোছার খোলা এলাকায় শিশু অপহরণের ঘটনা’টি ঘটে। আটক মোঃ জুবাইর (২৮) হাকিমপারা ক্যাম্প-১৪ ব্লক, ১৭/ভি-২ এর নুরুল আমিনের ছেলে। উদ্ধার হওয়া পাঁচ বছরের শিশু তাশপিয়া (৫) পালংখালী ইউনিয়ন ৬-নং ওয়ার্ড মোছার খোলা এলাকার স্থানীয় বাসিন্দা মাহমুদুল হকের কন্যা সন্তান বলে জানাযায়। এই ব্যাপারে, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এম গফুর উদ্দিন চৌধুরী বলনে, পালংখালী মোছার খোলা থেকে পাঁচ বছরের এক শিশু’কে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে রোহিঙ্গা যুবক আটক হয়। মূহুর্তে ইউপি সদস্য ফয়েজ ঘটনা স্থলে গিয়ে, উদ্ধার হওয়া শিশু এবং আটক রোহিঙ্গা যুবক’কে ইউনিয়ন পরিষদে নিয়ে আসলে। আমি অপহরণের বিষয়’টি (এপিবিএন) কে অবগত করিলে, তারা ইউনিয়ন পরিষদে এসে রোহিঙ্গা যুবক জুবাইর’কে তাদের হেফাজতে নিয়ে যায়। তিনি আরো বলেন, গত কয়েকদিন আগেও আমার এলাকায় দুদু মিয়া নামক এক বৃদ্ধার ছেলে’কে অপহরণ করে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরবর্তী’তে ৬০ হাজার টাকা মুক্তিপন দিয়ে থাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। কাজেই এই যদি আমাদের অবস্থা হয় তাহলে আগামী তে আমাদের অবস্থা কি হবে একমাত্র আল্লাহ ভাল জানেন। বর্তমানে আটক রোহিঙ্গা যুবক জুবাইর। আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) এর হেফাজতে রয়েছেন। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপ এলাকা থেকে অপহরণ হয়েছিল চার শিক্ষার্থী। পরবর্তী’তে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে চার শিক্ষার্থী’দের জীবিত উদ্ধার করেছিল এবং ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ অপহরণকারীকে আটকও করা হয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.