বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় পারিবারিক বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ নুরুন্নবী (৬৮), মোহাম্মদ সেলিম, হাফেজ মাহমুদ হাসান, মোঃ হারুনুর রশিদ, মোঃ অহিদুল আলম সহ ৫ জন আহত হলে তাদেরকে রক্তাক্ত অবস্থায় বাঁশখালী উপজেলা হাসপাতলে ভর্তি করা হয়। স্থানীয় ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় মৃত আবুল খায়ের এর পুত্র নুরুন্নবী তার পিতার বার্ষিক জেয়াফত উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত জেয়াফত উপলক্ষে তার বাড়িতে মেহমান আসার পূর্বে পার্শ্ববর্তী মোহাম্মদ ইয়াসিন তার ফাঁকা ভবন থেকে মোটর পাইফ দিয়ে ইচ্ছাকৃতভাবে পানি দিয়ে তাদের চলাচলের পথ নস্ট করে। এ সময় মোঃনুরুনন্নবী রাস্তায় পানি না দিতে বারণ করলে প্রতিপক্ষের লোকজন উপর হামলা করে। এ বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ নুরুন্নবী বলেন, শনিবার আমার পিতার বার্ষিক জেয়াফত উপলক্ষে আমার বাড়িতে মেহমান আসার পূর্বে পার্শ্ববর্তী মোহাম্মদ ইয়াসিন তার ফাঁকা ভবন থেকে মোটর পাইফ দিয়ে ইচ্ছাকৃতভাবে পানি দিয়ে আমাদের চলাচলের পথ নস্ট করে। এ সময় আমি তাদেরকে রাস্তায় পানি না দিতে বারণ করলে তারা আমার উপর হামলা করে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ শাকিব জানান, পুকুরিয়ায় মারামারির ঘটনায় ৫ জন কে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন জানান,পুকুরিয়ায় মারামারির ঘটনায় হয়েছে শুনেছি। তবে কেউ এখন ও পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্হা গ্রহণ করা হবে।