এওচিয়ায় বিধবা ভাবীকে ধর্ষণ করায় সিএনজি চালক গ্রেপ্তার

সাতকানিয়ায় সপ্তাহের ব্যবধানে দুটি ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

সাতকানিয়া এওচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পাহাড়তলী আলীনগরের থৈলীপাহাড় এলাকায় এক বিধবা ভাবীকে ধর্ষণ করার অভিযোগে আপন দেবর সিএনজি চালক আবুল কাশেম(৬০)কে গ্রেপ্তার করেন সাতকানিয়া থানা পুলিশ।

আজ মঙ্গলবার সাতকানিয়ার এওচিয়া আলীনগর এলাকায় এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ধর্ষক কাশেম এওচিয়ার আলীনগরের থলী পাহাড়ের মৃত ফয়েজুর রহমানের ছেলে। সে পেশায় সিএনজি চালক বলে চট্টগ্রাম সংবাদকে নিশ্চিত করেছেন এওচিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য  তসলিমা আক্তার মুন্নী।

জানা যায়, ধর্ষক আবুল কাশেমের বড় ভাই আবুল খায়েরের মৃত্যুর পর খায়েরের স্ত্রী এওচিয়ায় নিজ শশুর বাড়িতেই বসবাস করতো কিন্তু সিএনজি চালক কাশেম বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতো।

ফলে রাজি না হলে এক পর্যায়ে নিজের ভাবীকে ধর্ষণ করন।

উল্লেখ্য -এক সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহায় গণধর্ষণসহ  দুটি ধর্ষনের ঘটনা ঘটে সাতকানিয়া উপজেলায়।

 

মন্তব্য করুন

Your email address will not be published.