ঈদগাঁওতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রস্তুতি সম্পন্ন
ঢাকা থেকে আসছেন ২০ জন চিকিৎসক
ঈদগাঁও প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ উদ্যোগে, ড্রিমার্স কনসাল্টেশান এন্ড রিসার্চের সহযোগীতায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকা থেকে আসছেন ২০ জনের বিশেষজ্ঞ চিকিৎসক টিম। এ উপলক্ষে ১৫ মার্চ বিকেলে ঈদগাঁও পাবলিক লাইব্রেরী মিলনাতনে উপজেলা আ,লীগ কর্তৃক আয়োজিত এক প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ,লীগের আহবায়ক আবু তালেবের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক মোহাম্মদ মহিদুল্লাহ পরিচালনায় উপস্থিত ছিলেন, সাবেক সদর আ, লীগের নেতা মুজিবুল হক চৌধুরী, নুরুল হুদা, সেলিম বাবুল, মেম্বার আবদু রাজ্জাক,ঈদগাঁও আ,লীগের সাধারন সম্পাদক তারেক আজিজ, সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার, জেলা শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক আমজাদ হোসেন ছোটন রাজা, ঈদগাঁও উপজেলা কৃষক লীগ সভাপতি আবছার কামাল, সাধারন সম্পা দক আবু রাসেদ ভুট্রো, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আবু বক্কর ছিদ্দিক বান্ডি, সাবেক ছাত্রনেতা নওশাদ মাহমুদ, ওয়ার্ড় আ,লীগের সভাপতি জাফর আলম, পিষুস পাল, আবদু রহমান,সাবেক সাধারন সম্পাদক এম আবুহেনা সাগর, ঈদগাঁও সেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুবুল আলম, ইসলামাবাদ সভাপতি ফরিদুল আলম, ঈদগাঁও যুবলীগ সভাপতি এনাম রনি, সম্পাদক রাসেল উদ্দিন,সাবেক যুুবনেতা সাহাব উদ্দিন,যুবনেতা শেখ রাসেল, সাদ্দাম হোসেন, ছাত্রনেতা আনোয়ারুল আজম খোকন,কাজী আবদুল্লাহ সোহেল মাহমুদ রুহান এবং রিমনসহ আরো অনেকে। ১৭ মার্চ দিনব্যাপী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি চিকিৎসা ক্যাম্প কর্মসূচির মাধ্যমে পাঁচ শতাধিক রোগীকে এ চিকিৎসা সেবা প্রদান করা হবে। এই চিকিৎসা ক্যাম্প সফল করতেই ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলেও জানান উপজেলা আ,লীগের আহবায়ক আবু তালেব।