চন্দনাইশে পুলিশি অভিযানের মুখে ছেড়ে দিল অপহৃত ঠিকাদারকে

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে পুলিশি অভিযানের মুখে অপহরণের ৬দিন পর অপহৃত ঠিকাদার মোজাম্মেল হককে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। সোমবার রাত ১১টার দিকে উপজেলার দুর্গম এলাকা ধোপাছড়ি ইউনিয়নের চিড়িংঘাটা জিরিবুক ব্রিজের পাশে স্থানীয়রা তাকে দেখতে পায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

এরআগে গত ৯ মার্চ সন্ধ্যার দিকে হাশিমপুরের বরুমতি বন বিটের পূর্ব দিকে বটতল এলাকায় নির্মিতব্য পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণ কাজ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে তাকে ধরে নিয়ে যায় পাহাড়ি উপজাতি সন্ত্রাসীরা। পরে তাকে ছেড়ে দিতে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা দাবি করে তারা। এ ঘটনায় তার স্ত্রী চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, পরিবারের পক্ষ হতে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ রেখে যাওয়া স্থান থেকে ওই ঠিকাদারকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সে সুস্থ আছে। আজ হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আদালতে জবানবন্দি রেকর্ড করার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.