বাঁশখালীতে মাদ্রাসা ছাত্র নিখোঁজ! ১ মাস পেরিয়ে গেলেও ফিরে আসেনি

বাঁশখালী প্রতিনিধিঃ নিখোঁজ মাদ্রাসা ছাত্র মোঃ মামুন ছবি : সংগৃহীত চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ১ মাস ধরে নিখোঁজ মোঃ মামুন নামের ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্র। মামুন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার হেফজ বিভাগে হোস্টেলে থেকে পড়াশোনা করতো। সে চাম্বল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের শুম্মা সিকদার পাড়ার মোঃ ইব্রাহীমের পুত্র। এই ঘটনায় মোঃ মামুনের পিতা বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যায়। জানা গেছে, সন্তানের খোঁজ নিতে মামুনের বাবা গত ১৮ ফেব্রুয়ারী মাদ্রাসায় গেলে তারা জানায়, ‘‘ ভোর সকাল থেকে মামুনকে পাওয়া যাচ্ছে না। আমরা জানি না সে কাউকে না বলে কোথায় গেছে বা কোথায় আছে। আমরা এই বিষয়ে অবগত না।’’ এর পূর্বেও সে এই রকম ভাবে মাদ্রাসা কতৃপক্ষকে না জানিয়ে পালিয়ে গিয়ে ছিল। পরে তার পরিবার পুনরায় আবারও মাদ্রাসায় এনে দে। নিখোঁজ মামুনের বাবা মোঃ ইব্রাহীম জানান,আমার ২ ছেলে ও ১ মেয়ে। মামুন সবার বড়। অনেক আশা ভরসা নিয়ে আমার সন্তান কে আল্লাহ কুরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করেছি। তার প্রায় হেফজ শেষ পযার্য়ে। এখন শুধু দাউর করতেছে। এর মধ্যে সে কাউকে কোন কিছু না বলে কোথায় চলে যায়। আমি দীর্ঘ ১ মাস যাবৎ অনেক খোঁজাখুঁজি করে ও কোথাও কোন খোঁজ পাচ্ছি না। আমি সবার সহযোগিতা চাচ্ছি । তার কোনো খবর পেলে আমার উক্ত নাম্বারে ০১৮৩১৮৩৯০৩৯ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছি।
মন্তব্য করুন

Your email address will not be published.