চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশে সাবেক মেম্বারের চাঁদাবাজি, হামলা-মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (১৯ মার্চ) সকাল ১১ টা থেকে দুপুর ১২ পর্যন্ত ঘন্টাব্যাপি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বগার ট্যাক-এ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে ৭নং ওয়ার্ডের নগর পাড়ার সাবেক মেম্বার নেয়াজুর রহমান দীর্ঘদিন যাবত এলাকায় নিরীহ মানুষের উপর অত্যাচার, অনাচার, মামলা, হামলা, চাঁদাবাজির মতো জঘন্য কাজ চালিয়ে যাচ্ছেন। এলাকার সাধারন মানুষ মেম্বার নেয়াজুর রহমানের এ ধররেনর ন্যাক্কারজনক কাজে অতিষ্ট হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে ভূক্তভূগী অনেকেই উপস্থিত থেকে প্রতিবাদ সহ প্রশাসনের নিকট তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। ভূক্তভুগী নুরুল আলম জানান, বগার ট্যাকে আমি আমার জায়গায় সীমানা প্রাচীর দিতে গেলে মেম্বার নেয়াজুর রহমান নিজের জায়গা দাবি করে কাজ করতে নিষেধ করেন। তার পরেও আমি কাজ করতে থাকলে সে আমার নিকট ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এ ব্যাপারে অভিযুক্ত মেম্বার নেয়াজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে যা কিছু করছে আমি কিছুই জানি না, তবে থানায়-কোর্টে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা রয়েছে। মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেওয়ান হাট-সাতবাড়িয়া-মহুরিহাট সিএনজি সমিতি ও আশরাফ মহুরিহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আকতার হোসেন, নুরুল আলম সওদাগর, আয়ুব আলী, শামসুল আলম, বদিউল আলম সওদাগর, মোঃ জাহেদ, হাফেজ সওদাগর, মোঃ ছালে আহমদ, আবু বক্কর, মোঃ সোনা মিয়া, মোঃ রাজা মিয়া, মোঃ বাদশা মিয়া, মোজাম্মেল হক, মোকাম্মেল হক, মোঃ আবদুল মান্নান, অহিদুর রহমান খোকন, বেলাল, আলমগীর, সোলাইমান প্রমুখসহ দুই-তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ছবির ক্যাপশন: চট্টগ্রামের চন্দনাইশে সাবেক মেম্বার নেয়াজুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা-মামলার প্রতিবাদে অনুষ্ঠিত এলাকাবাসীর মানববন্ধনের একাংশ।