ঈদগাঁও প্রতিনিধি:
মহাসড়কের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবদুল মজিদ নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৮ মার্চ রাত আনুমানিক ৯টায় এই ঘটনাটি ঘটে ইউনিয়নের ঝনঝনিয়া ব্রীজ নামক স্থানে। নিহত আবদুল মজিদ ইসলামপুর মধ্যম নাপিতখালীর আবু তাহেরের ছেলে এবং রামু কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলেও জানা যায়। ঢাকামূখী সেন্টমার্টিন দ্বীপ নামের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে অভিমূখী একটি যাত্রীবাহী টমটম (ইজিবাইক)কে সজোরে ধাক্কা দেয়। এতে আবদুল মজিদ ঘটনাস্থলে প্রাণ হারায়।মজিদের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আত্মীয় স্বজন এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ১৯ মার্চ সকালে কৈলাসের ঘোনা জামে মসজিদ মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এতেই শোর্কাত মানুষের উপস্থিতি ঘটে। ইসলামপুরের ৩নং ওয়ার্ড় আ,লীগের সভাপতি সরওয়ার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত মজিদ তার ফুফাত ভাই। সে বোনের বাড়ি থেকে আসার পথে সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরন করেন।