ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে অগ্নিকান্ডে এক বসতবাড়ী পুড়ে ছাই হয়ে যায়। ২১ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের মধ্যম গজালিয়া রাজঘাট এলাকার হতদরিদ্র দিনমজুর আবু তাহেরের বাড়ীটি বিদ্যুতের আগুন লেগে বাড়ীসহ ধান-চাল হাঁস মুরগী পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে কোনরকম অগ্নিকান্ড নিয় ন্ত্রনে আনে। পরিবারটি খোলা আকাশের নিচে মাথা গুজার ঠাই নিয়েছে। ইউপি সদস্য সিরাজুল ইসলাম উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করেন।