পৌরসভায় ধনীদের ঘরে টিসিবির পণ্য

টিসিবির পণ্য পেয়ে কিছু গরীবের মুখে হাসি

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে উপকারভোগী পরিবারের মধ্যে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এতে রমজানের আগে ও রমজানের মধ্যে দুই দফায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন নিম্ন আয়ের মানুষ। তবে ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। টাকা ওয়ালারা ও পেয়েছেন টিসিবির কার্ড। কিছু গরীবরা রোধে পুড়ে কষ্ট কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে যখন টিসিবির পণ্য হাতে নিল তখন স্বস্তি হাসি দিয়ে ঘরে ফিরে যায়। কিছু গরীব অভিযোগ নিয়ে কাউন্সিলরদের পেছনে পেছনে ঘুরছে টিসিবির কার্ড নেওয়ার জন্য। রোববার থেকে শুরু হয় সারাদেশে‌এ কার্যক্রম ।এদিকে রবিবার টেকনাফ পৌরসভার টিসিবির পণ্য নিতে আসা ভোক্তারা অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন।ভোক্তাদের অভিযোগ, আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিরাও টিসিবির পণ্য নিতে এসেছেন। এক পরিবার দুটি কার্ড পেয়েছে।টাকা ওয়ালারা নিজে লাইনে না দাঁড়িয়ে আরেকজনকে দিয়ে নিজর নামে ও স্ত্রীর নামে কার্ড নিয়ে আসেন। এক পরিবারে দুজন ও কার্ড পেলে গরবিরা অভিযোগ করলে মেয়র খতিয়ে দেখবে বলে এড়িয়ে যান । রবিবার পৌরসভার সামনে কাদের এসেছেন দু’জন প্রবাসীর নামে টিসিবির পণ্য নিতে এনিয়ে দিনমজুর মঞ্জুর ক্ষোভ প্রকাশ করে বলেন, কাউন্সিলরদের স্বজন ও টাকা ওয়ালারা কার্ড পায় আমরা গরিবেরা পাই না। এটাই নীতি। এই বিষয়ে জানতে চাইলে পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বলেন, আমি প্রত্যেক কাউন্সিলরদের দ্রুত সময়ে এই কার্ড করতে বলেছি। দ্রুত করতে গিয়ে তাঁরা দু-এক জায়গায় ভুল করে ফেলছে তাই দুঃখ প্রকাশ করছি।। পরবর্তী আমরা এই সমস্যাগুলো চিহ্নিত করব। টেকনাফ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টেকনাফে এক পৌরসভা ও ছয়টি ইউনিয়নে নিম্ন আয়ের হতদরিদ্র ১৫ হাজার ৯৭১ পরিবার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন। টেকনাফ উপজেলায় ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৭টি স্থানে টিসিবির পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করা হবে। মাধ্যম জালিয়া পাড়ার জাফর বলেন, আমার ছয় সাত সদস্যের পরিবার। কোনো কার্ড পাইনি, পৌরসভার গরিবদের তেল, ডাল দেওয়া হচ্ছে শুনে এসেছি।পৌরসভার আরেক বৃদ্ধ ফজল বলেন, চোখের সামনে কাউন্সিলরদের সদস্যদের ধনী স্বজনেরা কার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। অথচ আমরা গরিবেরা পাই না। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলেন, অসচ্ছল মানুষকে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছি। যদি অনিয়ম হয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.