ঈদগাঁওতে নারী নেত্রী এডভোকেট লিনার উঠান বৈঠক ও ইফতার সামগ্রী বিতরন

ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারে ঈদগাঁওতে নারী নেত্রী এডভোকেট নাসরিন সিদ্দিকা লিনার উঠান বৈঠকও ইফতার সামগ্রী বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বিকেলে ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজ পাড়া নিজ বাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ আইন বিষয়ক উপ কমিটি ও ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ আহবায়ক কমিটির সদস্য বাংলাদেশ সুপ্রীম কোটের এডভোকেট নাসরীন সিদ্দিকা লিনা নিজ এলাকার নারীদের নিয়ে এক উঠান বৈঠক করেন। স্থানীয় মেম্বার ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে লিনা বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার অসহায় নারী পুরুষের মাঝে বয়স্ক বিধবা,পঙ্গু ও প্রতিবন্ধিদের ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রদানসহ উন্নয়নের নানাদিক তুলে ধরেন ও দেশকে উন্নয়নের ক্ষেত্রে দূর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি উপস্থিত সকল নারীদের বঙ্গবন্ধু কন্যা জনবান্ধব নারী নেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আগামীতে পাশে থাকার আহবান জানান। উঠান বৈঠক শেষে তিনি উপস্থিত মহিলাদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন, এলাকা বাসীর আপদে বিপদে পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। যেকোন মুর্হুতে মহিলাদের সাথে থাকবেন বলেও আশ্বস্থ করেন তিনি। সেই সাথে লিনা উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়াও প্রার্থনা করেন। পবিত্র রমজান মাসের আগ মুর্হুতেই এলাকার নারীরা ইফতার সামগ্রী পেয়ে খুশিতে উৎফুল্ল হন। উঠান বৈঠকে বক্তব্য রাখেন, আ,লীগের নেত্রী লিনার পিতা এডভোকেট ছৈয়দুল হক, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু, সদর উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো । উপস্থিত ছিলেন, প্রবীন আওয়ামীলীগ নেতা আনোয়ারুল আজিম চৌধুরী,চট্রগ্রাম সাংবাদিক আনোয়ার শাহাদাত মুরাদ, ঈদগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারেক আজিজ, সাংবাদিক এম আবু হেনা সাগর, সদর যুবলীগ উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদ,ঈদগাঁও যুবলীগ নেতা শহিদুল করিম মাতবর ও ব্যবসায়ী এরশাদুল করিম এশোসহ এলাকার অসংখ্য নারী।
মন্তব্য করুন

Your email address will not be published.