বাঁশখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বাঁশখালী প্রতিনিধিঃ

সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানবির চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডাঃ আমিনুল হক, ডাঃ আইলেট বিন বুলবুল,ডাঃ মোজাম্মেল হক,নার্স ইনচার্জ মায়া বড়ুয়া, ব্র্যাকের ম্যানেজার মাইদুল হক,ইফসার ম্যানেজার শফিউল করিম প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.