হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রাম হাটহাজারী পৌর এলাকার কবুতর হাট এলাকায় রশিদ ভবনের মালিক আবুল মুনছুরকে অননুমোদিত নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও পুকুরের কিছু অংশ ভরাটের চেষ্টার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ৭ এপ্রিল দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহেদুল আলম জরিমানা করেন। অভিযানে নকশা বহির্ভূত নির্মিত অংশটি গুড়িয়ে দেয়া হয়। এসময় পৌরসভা নির্বাহী প্রকৌশলী বেলাল আহম্মেদ খাঁন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আক্তার হোসেন, মনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহিদুল আলম জানান,নকশা পরিবর্তন করে ভবন নির্মাণ ও পুকুর ভরাটের অভিযোগে রশিদ ভবনের মালিককে ৫০ টাকা জরিমানা করেছি।আমরা নকশা বহির্ভূত যে ভবন গূলো করা হয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করতে সকলকে সতর্কবার্তাও দেন তিনি।