চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইমাম নুরুল করিম আল আমিন

সাতকানিয়ার কৃতিসন্তান বোয়ালখালী উপজেলার হযরত পেতন আউলিয়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ নুরুল করিম আমিন সম্প্রতি ১১ জেলার মধ্যে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হয়েছেন।

২০২০—২১ অর্থ—বছরে দ্বীনি কাজের পাশাপাশি দেশের আর্থ—সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন এ সম্মাননা প্রদান করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আশরাফ উদ্দিন মাওলানা মুহাম্মদ নুরুল করিম আমিনকে শ্রেষ্ঠ ইমামের সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন।

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত হওয়ায় বিভিন্ন আলেম—ওলামা ও সংগঠনের নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.