হাটহাজারীতে মূল্যতালিকা না থাকায় জরিমানা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হাটহাজারী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চৌধুরী হাটের বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মাছ, মুদি ও মাংসের দোকানে মূল্যতালিকা না থাকায় ৫ দোকানকে ৬ হাজার ৫০০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় এসব জরিমানা করা হয়। এতে হাটহাজারী মডেল থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

সহকারী কমিশনার আবু রায়হান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.