নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্তর্ভুক্ত বড়হাতিয়াস্থ কুমিরাঘোনা বায়তুশ শরফ শাহ জব্বারিয়া হাসপাতালের জন্য দ্বিতীয়বারের মতো আরো ৪ থেকে ৫ লক্ষ টাকার ওষুধ সামগ্রী পাঠিয়েছেন। ৭ ই এপ্রিল সকাল ১১ টায় হাসপাতালের পক্ষে এসব ওষুধ গ্রহন করেন হাসপাতাল পরিচারনা পরিয়দের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক আনিসুর রহমান। এসময় তিনি হাসপাতালে এসব ওষুধ সামগ্রী পাঠাতে সার্বিক সহযোগিতা করার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, এর আগেও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বায়তুশ শরফ হাসপাতালে সমপরিমাণ চিকিৎসা সামগ্রী পাঠিয়েছেন।