নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম পুলিশ সুপার এর উদ্যোগে মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপহার সামগ্রী ২৯ এপ্রিল শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতকানিয়া উপজেলা ইউনিট কমান্ডার আবু তাহের এলএমজি’র হাতে হস্তান্তর করেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মিলন কুমার ভট্টাচার্য্য, সার্জেন্ট আবু তাহের, হুমায়ন কবির, নুরুল ইসলামসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।