ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন চাতরীর চেয়ারম্যান আফতাব

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নবাসীসহ দেশ বিদেশের সকল নাগরিককে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির পক্ষে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব উদ্দিন চৌধুরী সোহেল।

রবিবার (১ মে) দুপুরে এক শুভেচ্ছা বার্তায় চেয়ারম্যান বলেন, এক মাস সিয়াম সাধনার পর আসে মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। আমাদের তথা সমগ্র পৃথিবীর ইসলামধর্মাবলম্বী ভাইবোনদের ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে।

সবাই নিরাপদে ঈদ উদযাপন করবে বলে আমি আশা করছি। রমজান মাস আত্মশুদ্ধির ও সংযমের মাস। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সব সময় সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মন মানসিকতা জাগ্রত করতে হবে।

চাতরী ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে তিনি আরো বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বগীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।

তিনি চাতরী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, অবহেলিত চাতরীকে একটি মাদক মুক্ত, সন্ত্রাস চাঁজাবাজ মুক্ত করে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তন করতে কাজ করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়ের সহযোগিতার ইউনিয়নের বিভিন্ন এলাকায় চলছে উন্নয়ন কর্মজ্ঞ। চাতরী ইউনিয়ন হবে উপজেলার আধুনিক একটি মডেল ইউনিয়ন। জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে যাবে সেবা। সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি পরিষদের সকল নেতৃত্বদের নিয়ে।

তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্তি হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, দ্রাতৃত্ব দয়া সহানুভূতি, মানবতাও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসা পূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলকে জানাই ঈদের শুভেচ্ছা “ঈদ মোবারক”।

মন্তব্য করুন

Your email address will not be published.