বিশ্বে করোনায় মৃত্যু কমে ১ হাজার, শনাক্ত ৪ লাখ

করোনায় বিশ্বে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮ জন। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬ হাজার ৪৭৪ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৭৫ হাজার ৬৪৯ জনে এবং ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৯ লাখ ৫ হাজার ৩৭৬ জনে।

রোববার (৮ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্যে এসব জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে, ৪৮ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১০২ জন। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া, ১৩২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫০০ জন।

একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ১৪৩ জন এবং মারা গেছেন ৮৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৯৫৮ জন এবং মারা গেছেন ৬২ জন।

এছাড়া গত একদিনে অস্ট্রিয়ায় ১৪ জন, ইতালিতে ১১৩ জন,দক্ষিণ কোরিয়ায় ৮৩ জন, থাইল্যান্ডে ৫৮ জন, ব্রাজিলে ৩৬ জন,  অস্ট্রেলিয়ায় ৪১ জন।,গ্রিসে ২০ জন, পোল্যান্ডে ১৪ জন, ইরানে ৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১১ জন, নিউজিল্যান্ডে ১১ জন, চিলিতে ১৫ জন, গুয়েতেমালায় ১৫ জন এবং ইন্দোনেশিয়ায় ১৪ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

মন্তব্য করুন

Your email address will not be published.