রাউজানে ‘চারমাসের অন্তঃসত্ত্বা’ ১৫ বছরের কিশোরী , অভিযুক্ত তিন কিশোর গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে ১৫ বছর বয়সী সীমা (ছদ্মনাম) নামের এক কিশোরী ‘চার মাসের অন্তঃসত্ত্বা’ হওয়ার ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মে) সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করেন রাউজান থানা পুলিশ।

গ্রেপ্তার তিন কিশোর হলো রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দাশপাড়ার তপন দাশের ছেলে বিজয় দাশ (১৬),  মৃত সাগর দাশের  ছেলে রনজয় দাশ (১৫), শিমুল দাশের ছেলে সৌরভ দাশ (১৪)।

ভিকটিম কিশোরীর বাবার সঙ্গে কথা বলে জানা গেছে,  চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর পরিবার জানতে পারেন ওই কিশোরীকে গত দুর্গাপূজায় বিভিন্ন সময়ে একাধিক কিশোর তাকে ধর্ষণ করেছিল।

এ বিষয়ে ভিকটিম জানান, অভিযুক্ত তিন কিশোর পাহাড়তলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দাশ পাড়া ছড়ার পাড় ঝোপের ভিতর ও  অভিযুক্ত রনজয় দাশের বসত বাড়িতে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিভিন্ন তারিখ এবং সময়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে তাকে।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন,  এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার পর কিশোরীর সঙ্গে তার পরিবারের সদস্যরা কথা বলে জানতে পারেন বিভিন্ন সময় ওই কিশোরী উঠতি বয়সী কিশোর দ্বারা ধর্ষণের শিকার হন। অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  রবিবার (৮ মে) তাদের চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে।

এ সময় তিনি আরও জানান, কিশোরীকে মেডিকেল টেস্ট ও কিশোরদের ডিএনএ টেস্ট করা হবে৷ রিপোর্ট পেলে গর্ভে কার বাচ্চা তা নিশ্চিত হওয়া যাবে। ভিকটিম কিশোরীর বাবা বাদী হয়ে এজাহার দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.