সাতকানিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহনন

চট্টগ্রামের সাতকানিয়ায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে নাজিম উদ্দিন নাজু (২৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নাজিম ওই এলাকার সামশুল হক ভাণ্ডরীর ছেলে।

কেওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির আহমদ বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে লোকজন থেকে যতটুকু জানলাম, ছেলেটি অভিমান করে আত্মহত্যা করেছে।’

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মুমিন বলেন, ‘নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নাজু। এলাকার লোকজন কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.