নিজস্ব প্রতিবেদক
সাবেক ছাত্রনেতা আবু ছালেহের নৌকা মনোনয়নের মধ্য দিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়ায় ফিরতে শুরু করেছে সুস্থ রাজনীতির বাতাস।
১৩ই মে(শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখহাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডে চট্টগ্রামের ২০০১সালে জামায়াত শিবিরের হাতে নিহত গোলাম হোসেনের ছোট ভাই এবং সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু ছালেহকে নৌকা প্রতীকের মনোনয়ন দেন।
এই মনোনয়ন প্রদানের খবরে সাতকানিয়ায় এওচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানের নেতৃত্বে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল বের হয় সেই সাথে পথচারীদের মাঝে মিষ্টিমুখ করা হয়।
আনন্দ মিছিল শেষে এক বক্তব্যে সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সদস্য সাংবাদিক সৈয়দ আককাস উদদীন বলেন-এওচিয়ার শতাধিক যুবকের পরিবারের নিরাপত্তার স্বার্থে, এওচিয়ায় মুজিব আদর্শের মুলধারার রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আবু ছালেহ ভাইকে নৌকা প্রতীক প্রদান করেছেন।
ছালেহ ভাইকে নৌকা প্রতীক দেয়ার মধ্য দিয়ে পূর্বের ঘটে যাওয়া অনিয়ম আর অপরাধ সাম্রাজ্যে পতন ধরেছে মাত্র।
এওচিয়ার ন্যাক্কার জনক অধ্যায়- ঘটে যাওয়া বাডু বিবি প্রকাশ বাঁছা মিয়া নাটক পর্বের শেষটাও দেখতে যাচ্ছে এওচিয়াবাসী -এবং মামলা হামলার ভয়ে এওচিয়া থেকে পালিয়ে যাওয়া যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারো বাড়িতে ফিরবে ইনশাআল্লাহ।
এই মনোনয়ন আবু ছালেহকে দেয়নি শুধু, সমগ্র এওচিয়ারবাসীকে নতুন করে জীবন দিয়েছেন একজন মাফিয়া গডফাদারের হাত থেকে।