ভেঙ্গে দেয়া ইটভাটা গুলির মালিকদের গ্রেফতারও করা হবে!!

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে মহামান্য হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের যৌথ অভিযানে ভেঙে দেওয়া ইটভাটায় ড্রাম চিমনি ব‍্যবহারের অভিযোগের প্রেক্ষিতে এবং বাস্তব অবস্থা সরেজমিন পরিদর্শনে আজ (৬ মার্চ) শনিবার চন্দনাইশ, সাতকানিয়া ও লোহাগাড়ায় আসেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক  ড. এ, কে, এম, রফিক আহাম্মদ। এসময় তিনি যে সকল ইটভাটা ভেঙে দেয়ার পর ও তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে তাদের পুনরায় ভেঙে দেয়া হয় তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দিয়ে অবিলম্বে গ্রেফতারের উদ্যোগ নেয়ার জন্য পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তাছাড়া যেসকল অবৈধ ইটভাটা এখনো ভেঙে ফেলা হয়নি সেগুলো অবিলম্বে ভেঙে দেয়ার জন‍্য কার্যক্রম গ্রহণ করার জন‍্য ও নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.