মিরসরাইয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম নামে দুই বছরের এক শিশু মারা গেছে। রোববার (১৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের বৈরয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিবি মরিয়ম ওই এলাকার হাজ্বী কবির আহম্মদ ভূঁইয়া বাড়ির ফেয়ার আহমদের মেয়ে।

মরিয়মের আত্মীয় সোহেল রেজা জানান, রোববার বিকেল ৪টার দিকে বাড়ির সবাইকে ফাঁকি দিয়ে হটাৎ কোথায় চলে যায়। এরপর খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘরের পাশের পুকুরে তার নিথর দেহ দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.