সাতকানিয়ার ওসির আরেক চমক, ডাম্পার গাড়ীর হেলপারকে হত্যাকারী আটক

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাট-বাশঁখালী সড়কের দক্ষিণ ঢেমশা থ্রী স্টার কমিউনিটি ক্লাবের পশ্চিমে ব্রীজের নিচ থেকে গত বৃহস্পতিবার (১২ মে) উদ্ধারকৃত মরদেহ মোহাম্মদ বেলাল উদ্দিনের (১৮) হত্যাকাণ্ডের মামলায় বিজয় দাশ (২১) কে গ্রেফতার করে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম।

রবিবার (১৫ মে) রাতে বাঁশখালী থানাধীন গুনাগুরি এলাকা হইতে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাশঁখালী উপজেলার কালীপুর ইউনিয়নের মহাজন পাড়া গুনাগুরী এলাকার রাখাল দাশের ছেলে।

এবং হেলপারকে হত্যাকান্ডের পর ছিনতাইকৃত ট্রাকটিও (ডাম্পার) কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকা হইতে উদ্ধার করা হয়। এবং গ্রেফতারকৃত আসামির হেফাজত হইতে ভিকটিমের ব্যবহৃত মোবাইল সেট উদ্ধার পূবর্ক জব্দ করা হয়।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, গ্রেফতারকৃত আসামী বিজয় দাশ (২১) কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। তিনি আরও বলেন, মামলার অনান্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।

মন্তব্য করুন

Your email address will not be published.