মো. ইমরান হোসাইন, আনোয়ারা
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও আনোয়ারা চাতরী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলমগীর কারাগারে মৃত্যুর ঘটনার দলের নেতাকর্মীরা শোকের সাগরে ভাসলেও অন্যদিকে গঠিত কমিটিতে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করায় সমলোচনার ভাসছেন যুবদলের আহবায়ক কমিটির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।
ঘটনাটি গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারার চাতরী চৌমুহনী বাজার এলাকায় ঘটে। এমনকি জানাজায় অংশ নেননি আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ও তার অনুসারীরা। রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দলের কর্মীর জানাযার নামাজের আগে এমন গর্হিত কাজে সমালোচনার ঝড় তুলেছেন করতে স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং সচেতনতা মহল।
এরআগে শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও আনোয়ারা চাতরী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলমগীর কারাগারে মৃত্যু বরণ করেন। তার স্বজনরা লাশ দাফনের জন্য নিয়ে আসেন চাতরীর গ্রামের বাড়িতে। বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও তার সমর্থকদের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
কেন্দ্রীয় যুবদল থেকে তার অকাল মৃত্যুতে জানানো শোক প্রকাশও। দলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিবৃতিতে ‘কারাগারে আলমগীরের মৃত্যুর কারণ তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি নিরব ও সাধারণ সম্পাদক টুকু। দলের বিভিন্ন শাখাও যুবদল নেতার মৃত্যুতে বিবৃতি দিয়ে দায় সেরেছে। এরপর শোক প্রস্তাব করেছে উপজেলা বিএনপির জরুরি সভায়ও। তবে স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা জাকির আহমদের ষড়যন্ত্রের কারণে আলমগীরকে কারাগারে যেতে হয়েছিল এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবার দাবিও জানান স্থানীয় নেতাকর্মীরা।
আলমগীরের পারিবারিক সূত্র জানান, রমজানে একটি ভূমি বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা জাকির আহমদের ষড়যন্ত্রে জেলে যায়। বৃহস্পতিবার জামিনে বের হওয়ার কথা ছিলো, কিন্তু কাগজপত্রের কারণে সেদিন বের হতে পারেনি। শুক্রবার সকাল ৯টায় বের হওয়ার কথা।স্বজনরা যাচ্ছিলো তাকে আনতে, মাঝপথে সেখান থেকে খবর আসে আলমগীর স্ট্রোক করে মারা গেছেন। লাশ নিয়ে সন্ধ্যায় বাড়ি এসে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার সংসারে স্ত্রী তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
জানতে চাইলে যুবদলের সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন জানান, কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলটির সময় পূর্ব নিধারণ করা হয়েছে। সে মতে সেটা অনুষ্ঠিত হয়। আলমগীরের মৃত্যুতে আমরাও শোকাহত। যে বা যারা এটা নিয়ে বিভ্রান্ত ছড়াছে, আমি মনে করি ষড়যন্ত্র করছে।