ছাত্রদলের কুরুচিপূর্ণ বক্তব্য ও শিক্ষা অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে শুক্রবার (২৭ মে) বায়েজীদ থানা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বায়েজীদ থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মো. রাশেদুল ইসলাম বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর বায়েজীদ শান্তিনগর থেকে শুরু করে আমিন জুটমিল এলাকায় গিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিটি কলেজ ছাত্রনেতা মহসিনের সভাপতিত্বে ও কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দেলুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মো. রাশেদুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ নেতা ইমতেয়াজ করিম জুয়েল, ছাত্রলীগ নেতা এম. ইমরান হোসেন মিঠু।
উপস্থিত ছিলেন ছাএলীগ নেতা শাহআলম হানিফ, পারভেজ কবির মুছা, ইউছুফ, সাইফুল, হালিম, হালিম শেখ, ইব্ররাহীম, হীরন, ইসমাঈল, খোরশেদ আলম বাবু, সজীব,আল-আমীন, রাজু, সবুজ শাহীন, রানা, মাসুম, রায়হান, মহিউদ্দিন, রিদয়, সজীব, শাহীন ছোট, জহির প্রমুখ।