মেহেরঘোনা রেঞ্জের অধীনে ধলিরছড়ায় উচ্ছেদ অভিযান

ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও কক্সবাজার উত্তর বনবিভাগের মেহেরঘোনা রেঞ্জের অধীনে ধলিরছড়ায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। ২৮মে সকাল দশটায় মেহেরঘোনা রেঞ্জ কর্মকতা রিয়াজ রহমানের নেতৃত্বে ধলিরছড়া বিটের হরি তলায় অভিযান পরিচালনা করে আম,পেয়ারা, লিচু ও লেবু বাগানসহ ঘেরা বেড়া উচ্ছেদ করে আনুমানিক ১০.০ হেক্টর জায়গা জবরদখল মুক্ত করা হয়েছে। পরিচালনা খাতের আওতায় ২০২১/২২সনের সল্পমেয়াদী বাগান সৃজন করা হবে জবর দখল উচ্ছেদকৃত জায়গায়। অভিযানে মেহেরঘোনা রেঞ্জের বিভিন্ন বিটের কর্মকর্তা,কর্মচারী এবং ভিলেজার গন অংশগ্রহণ করেন। অভিযানের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকতা রিয়াজ রহমান।
মন্তব্য করুন

Your email address will not be published.