দাহ্য রাসায়নিক রয়েছে আরও ৪ কনটেইনারে: সেনাবাহিনী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ভেতর চারটি কনটেইনারে এখনো দাহ্য রাসায়নিক পদার্থ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এখন চিহ্নিত চারটি কনটেইনার বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে।

সোমবার (৬ জুন) দুপুর ১২টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

তিনি বলেন, ‘ডিপোতে থাকা চারটি কনটেইনারে রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এখন এই কনটেইনারগুলো বিশেষ পদ্ধতিতে অপসারণের চেষ্টা চলছে।’

দাহ্য রাসায়নিক রয়েছে আরও ৪ কনটেইনারে: সেনাবাহিনী

‘এ কারণে ডিপোতে এখনো আগুন জ্বলছে, পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি’, যোগ করেন তিনি।

আগুন লাগার সময় বিএম ডিপোতে আড়াই হাজারেরও বেশি কনটেইনার ছিল। এরমধ্যে ১ হাজার ৩০০টি খালি, ৮০০টি রফিতানিযোগ্য এবং ৫০০টির মতো কনটেইনারে আমদানি পণ্য ছিল। এ ছাড়া ২৪টির মতো কনটেইনারে হাইড্রোজেন পার-অক্সাইড ছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.