বিশ্বজুড়ে করোনা/ একদিনে মৃত্যু বেড়েছে ৭ শতাধিক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে আরও এক হাজার ৪৮৮ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে সাত শতাধিক। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৯ হাজার ১৪৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৩ লাখ ২৩ হাজার ২৫৭ ও মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার ২৩৬ জনে।

বুধবার (৮ জুন) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে এসব জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময়ে দেশটিতে মারা গেছেন ১২৪ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ৮৩ হাজার ২৭ জন। একই সময়ে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। দেশটিতে  গত ২৪ ঘণ্টায় নতুন  আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার ৯৬৪ জন এবং মারা গেছেন ৩১৯ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১ হাজার ৭৩০ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৭৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। রাশিয়ায় মারা গেছেন ৭৩ জন এবং নতুন সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৬৯ জন। যুক্তরাজ্যে নতুন আক্রান্ত হয়েছেন ১০ হাজার ১৭৯ জন এবং মারা গেছেন ১৩২ জন। স্পেনে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ৩০ জন।

ফ্রান্সে নতুন আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬২৭ জন এবং মারা গেছেন ৭৪ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬২ জন এবং মারা গেছেন ৪৭ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৭২ জন এবং মারা গেছেন ২০ জন। থাইল্যান্ডে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৪ জন এবং মারা গেছেন ২০ জন।
ইতালিতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২ জন এবং মারা গেছেন ৭০ জন। জাপানে নতুন আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৫১ জন এবং মারা গেছেন ২১ জন। অস্ট্রেলিয়ায় নতুন আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ২০১ জন এবং মারা গেছেন ৪৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই বছরের ১১ মার্চ বিশ্ব করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

মন্তব্য করুন

Your email address will not be published.