মহেশখালীর আসন্ন ইউপি নির্বাচনের প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালী প্রতিনিধি:

শেষ ধাপের ইউপি নির্বাচনের ঘোষিত তপশিলে মহেশখালী উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদের নামও রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৫ জুন বড় মহেশখালী ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এরি মধ্যে প্রার্থীদের মধ্যে চলছে উৎসবমুখর পরিবেশে প্রচার প্রচারনা ও ভোট প্রার্থনা। ভোটাররা বেছে নিচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে। উক্ত নির্বাচনকে সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১১ জুন (শনিবার) সকাল ১১: ৩০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও নির্বাচন কার্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিদ্বন্ধী প্রার্থীদের নিয়ে বিশেষ আইনশৃংখলা, আচরণবিধি প্রতিপালন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, ১৫ জুন মহেশখালীর দুই ইউপি নির্বাচন হবে সুষ্টু-অবাধ-নিরপেক্ষ-নিরপেক্ষ ও জবাবদিহিতামুলক। নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রের ভেতরে ভাইরে প্রশাসনের লোকজনের কাছে থাকবে সিসিটিভি ক্যামেরা। তাছাড়া নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহলে থাকবে প্রশাসনের সাদা পোশাকদারী কর্মকর্তাগন। কোন প্রার্থী যদি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে আইন শৃংখলার অবনতি ঘটায় তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম বলেন, মহেশখালীর দুই ইউপি নির্বাচনকে কোনমতেই প্রশ্নবিদ্ধ হতে দেওয়া হবে না। তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে। ১৩ জুন থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় পর্যাপ্ত পরিমানের পুলিশ,র্যাব,বিজিবি,আনসার ভিডিপির টহল জোরদার করা হবে। সভাপতির বক্তব্যে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন বলেন,বড় মহেশখালী ও কালারমারছড়ার ভোটাররা যাতে নির্ভিগ্নে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারে তার জন্য ভোট কেন্দ্রেগুলোর ভেতরে কোন প্রার্থীর পোলিং এজেন্টরা যদি কোনরকম উঁকিঝুঁকি মারে তবে সাথে সাথেই তাকে জরিমানা সহ জেল হাজতে প্রেরন করা হবে। তাছাড়া কেন্দ্রের বাইরেও কোন প্রার্থী, এজেন্ট বা তার সমর্থকরা যদি কোন ধরনের সহিংসতার সৃষ্টি করতে চেষ্টা করে তবে কাউকে ছাড় দেওয়া হবে না। এতে আরো উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা নির্বাচন অফিসার শাহাদাত হোসেন, মহেশখালী কুতুবদিয়ার সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকী,মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল হাই (পিপিএম),মহেশখালী নির্বাচন কর্মকর্তা ও দুই ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার বিমলেন্দু কিশোর পাল সহ র্যাব‚পুলিশ‚গোয়েন্দা সংস্থা,দুই ইউপির সকল পদের প্রতিদ্বন্ধী প্রার্থী সহ ইলেক্ট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.